করোনায় মৃত্যু হল বাঁকুড়ার তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের। এই নিয়ে প্রাণ হারালেন রাজ্যের ৩ বিধায়ক। এর আগে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ প্রাণ হারিয়েছেন, অন্যদিকে এগরার সমরেশ দাসেরও মৃত্যু হয়েছে করোনায়। গুরুপদ মেটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার মানুষের সেবায় তাঁর অসামান্য অবদান সর্বদা মনে থাকবে।
from home https://ift.tt/3nivBNt
