<strong>কলকাতা:</strong> 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা..'। চিরাচরিত এই লাইনগুলো বলেই শুরু হয় বিশেষ এই দিনটা। সকাল থেকে উপোস, তারপর মঙ্গলকামনায় ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেয় বোনেরা। অকারণ ঝগড়া, খুনসুটি আজ তালাবন্দি। কারণ, আজ ভ্রাতৃদ্বিতীয়া। পশ্চিম ভারতে এই উৎসব 'ভাইদুজ' নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষ দিন।
from home https://ift.tt/32N0yQV
