কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সিতাইয়ের কর্মী সভা থেকে দলের একাংশকে \'গদ্দার\' বলে সম্বোধন করলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। \"লোকসভা ভোটে যারা বিজেপির দালালি করেছে, তারাই এখন সামনের সারিতে। নেতার আসনে এমন অনেকে বসে আছেন, যারা সংগঠন তৈরির বদলে বিজেপির হাত শক্ত করছেন।\" বিস্ফোরক অভিযোগ কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়কের।
from home https://ift.tt/38SOEsQ
