Kolkata Brigade Rally: সরকারের বদল এখন শুধু সময়ের অপেক্ষা, ব্রিগেডে বললেন অধীর

<p><strong>কলকাতা:</strong> বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপিত ও লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, &lsquo;এত বড় সভায় বক্তব্য রাখার সুযোগ জীবনে প্রথমবার। যাঁরা বোঝাতে চাইছে নির্বাচন হবে তৃণমূল-বিজেপি, এই সভা প্রমাণ করছে সংযুক্ত মোর্চা তৃণমূল-বিজেপিকে ছাপিয়ে যাবে। আগামী দিনে টিএমসি-বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে। সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আজকের সভা প্রমাণ করছে তৃণমূল-বিজেপির অপশক্তি বিদায় নেবে। সরকারের বদল এখন শুধু সময়য়ের অপেক্ষা। সংযুক্ত মোর্চার উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা।'</p>

from home https://ift.tt/2ZYNw16

Stay Conneted