কলকাতা: বাম-কংগ্রেসের ডাকা ব্রিগেডে জনসভায় থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। আব্বাস জানান, রবিবার বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকছেন তিনি।

বামদের সঙ্গে তিরিশটি আসনে সমঝোতা হয়েছে, তাই এই সিদ্ধান্ত। আব্বাস সিদ্দিকির দাবি, বামেদের সঙ্গে ৩০টি আসনে সমঝোতা হয়েছে। আরও ৬-৭টি আসন নিয়ে কথা চলছে। পাশাপাশি, আসন সমঝোতা নিয়ে আলোচনা চেয়ে কংগ্রেসকেও চিঠি দেওয়া হয়েছে।

একইসঙ্গে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোটের প্রার্থী হচ্ছেন আব্বাস সিদ্দিকির পরিবারের সদস্য। দাবি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতার।

এর আগে, মিমকে বাম-কংগ্রেস জোটে রাখার দাবিতে সওয়াল করলে আব্বাস সিদ্দিকির প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেয় কংগ্রেস। বামেরা মুখে কোনও প্রতিক্রিয়া না জানালেও হাবভাবে বুঝিয়ে দেন, তারাও রাজি নয়।

আব্বাসের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সিপিএম এখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ। তবে মিমকে নিয়ে যে তাদের আপত্তি রয়েছে, তা আগেই স্পষ্ট করেছে বামেরা।

from home https://ift.tt/3dPQ8GO