Chicken Price Hike: ভোটের আগে মুরগির মাংস কিনতেও পকেটে টান, মাথায় হাত ক্রেতাদের

<p><strong>সঞ্চয়ন মিত্র, কলকাতা:&nbsp;</strong> ভোটের আবহে তপ্ত বাংলার রাজনীতি। পাল্লা দিয়ে চড়ছে বাজারের দাম। মুরগির মাংসের দাম ২৫০ টাকা কেজি ছুঁয়েছে।&nbsp; আজ কলকাতার বিভিন্ন বাজারে কাটা মুরগির মাংস বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি দরে।&nbsp; পাইকারি বাজারে গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।&nbsp; এইভাবে দাম বাড়ায় মাথায় হাত ক্রেতাদের।&nbsp; বিক্রেতাদের দাবি, জোগানের ঘাটতি থাকায় দাম বাড়ছে মুরগীর মাংসের।&nbsp;</p> <p>&nbsp;</p> <p>হু হু করে বাড়ছে রান্নার গ্যাস, পেট্রোল ডিজেলের দাম। তার সঙ্গেই পাল্লা দিয়ে দাম বেড়ে চলেছে মুরগির মাংসের। কয়েক সপ্তাহ আগে যে মুরগির মাংস পাওয়া যাচ্ছিল ১৬০/১৭০ টাকায়। তাই এখন কোথাও ২৫০, কোথাও ৩০০ টাকায় পৌঁছে গেছে। চাহিদা ও জোগানের মধ্যে তারতম্যের কারণেই মুরগির মাংসের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, তাই টাস্কফোর্সের পক্ষ থেকে বাজারকে নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশন গুলির সঙ্গেও কথাবার্তা চালানো হচ্ছে বলে জানালেন টাস্কফোর্সের সভাপতি।</p>

from home https://ift.tt/38vAzQW

Stay Conneted