Mamata Banerjee Health: দু-তিন দিনেই ফিরব কর্মসূচীতে, বেডে শুয়ে ভিডিও বার্তা মমতার

কলকাতা:  হাসপাতালে বেডে শুয়ে ভিডিও বার্তা মমতার। তিনি বললেন, আগামী দিনের সমস্ত কর্মসূচীই যথারীতি হবে।   কয়েকদিন হয়ত হুইলচেয়ারে যেতে হবে। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।বললেন, দু-তিন দিনেই ফিরব কর্মসূচীতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। সেই সময় গাড়ির দরজা চেপে যায়। কাল জোর লেগেছিল। গতকাল মাথা ও বুকে খুব ব্যথা হয়েছিল। হাত-পা, হাড় ও লিগামেন্টে ব্যথা রয়েছে।

দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, সবই শান্ত ও সংযত থাকুন। এমন কিছু করবেন না, যাতে মানুষের অসুবিধা হয়।

গতকাল নন্দীগ্রামে তৃণমূল নেত্রী আহত হওয়ার পর   ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে আস দলীয় ইস্তাহার প্রকাশ। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৫ জেলায় মমতার সফরের কর্মসূচী ছিল।
সফর ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কমপক্ষে ১৪টি সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর। পিছিয়ে যেতে পারে এইসব কর্মসূচি। আজ এ নিয়ে কালীঘাটে নির্বাচন কমিটির বৈঠক হবে।  পরিবর্তিত সূচি ঘোষণা হতে পারে বৈঠকের পর।

from home https://ift.tt/3qEMUse

Stay Conneted