Mamata Banerjee Injury: নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী, CBI তদন্ত চেয়ে আদালতে জনস্বার্থ মামলা, শুক্রবার শুনানি

<p>নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় সিবিআই (CBI) তদন্ত চেয়ে মামলা দায়েরের অনুমতি চাইলেন এক সমাজকর্মী। তিনি আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির কাছে এই মামলা দায়ের করার অনুমতি চান। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় সিবিআইয়ের হস্তক্ষেপ প্রয়োজন। ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে কীভাবে এই হামলা, এই প্রশ্ন তুলে তিনি বিচারপতির কাছ থেকে অনুমতি চান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও এই অনুমতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।</p>

from home https://ift.tt/2OOYqUB

Stay Conneted