আশাবুল হোসেন, নন্দীগ্রাম: নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আনা হচ্ছে তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতার। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন।

রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়।

তৃণমূলনেত্রীর দাবি, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে। বলেছেন, এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়।

মমতা আরও দাবি করেন, সেই সময় এসপি ছিলেন না। ছিল না পুলিশও।

মমতার পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বড়সড় প্রশ্নচিহ্ন উঠল।

from home https://ift.tt/3ryo12U