Suvendu Adhikari Nomination: মনোনয়ন জমার আগে নন্দীগ্রামে  দুই মন্দিরে পুজো দিয়ে হলদিয়ায়  শুভেন্দুর রোড শো

<p><strong>পূর্ব মেদিনীপুর:</strong> আজ নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন।&nbsp;&nbsp; রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সবথেকে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে।&nbsp; ওই কেন্দ্রে এর আগেই মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।&nbsp; আজ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু।&nbsp;</p> <p>শুভেন্দু মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দেন তিনি। এরপর জানকীনাথ মন্দিরেও পুজো দেন।&nbsp; তারপর বেলা সাড়ে ১১টা নাগাদ হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী।&nbsp; শুভেন্দুর সঙ্গে থাকার কথা স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়র।</p>

from home https://ift.tt/3cnKb1d

Stay Conneted