WB Election 2021 Live Updates:আজ নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারে মঞ্চে দেখা যেতে পারে মমতাকে, খড়্গপুরে রোড শো অমিত শাহর

কলকাতা: আজ নন্দীগ্রাম দিবসেই হুইলচেয়ারে মঞ্চে দেখা যেতে পারে মমতাকে। গাঁধী মূর্তি থেকে হাজরা অভিষেকের মিছিলের পরে সভা। আজই কপ্টারে দুর্গাপুর যাচ্ছেন মমতা। কাল পুরুলিয়ায় জোড়া সভা। অন্যদিকে, ভোটের প্রচারে ফের রাজ্যে অমিত শাহ। আজ খড়গপুরে রোড শো, কাল ঝাড়গ্রাম-রানিবাঁধে সভা।

নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই আজ হাজরার সভায় দেখা যেতে পারে মমতাকে। আজ গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভায় হুইলচেয়ারে থাকতে পারেন তৃণমূলনেত্রী। আজই সভা শেষে কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়ায় ২টি জনসভা করবেন তৃণমূলনেত্রী।

আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো।বিকেলে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  কাল তিনি যাবেন জঙ্গলমহলে। সোমবার প্রথমে ঝাড়গ্রামে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সভা বাঁকুড়ার খাতড়ায়।

শনিবার বাঁকুড়ার খাতড়ার এটিএম গ্রাউন্ডে অমিত শাহ-র সভামঞ্চের খুঁটি পুজোর আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের এক প্রতিনিধি।

রবিবার বিকেল ৫টায় খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করবেন অমিত শাহ।

খড়গপুরের মালঞ্চর অতুলমণি হাইস্কুলের সামনে থেকে মালঞ্চ বিস্কুট কারখানা পর্যন্ত ১ কিলোমিটার  রোড শো হবে।

২০১৬-তে কংগ্রেসের জ্ঞানসিংহ সোহনপালকে হারিয়ে বিধানসভায় যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯-এ দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হওয়ার পর, উপনির্বাচনে খড়গপুর সদর আসনটি তৃণমূলের কাছে হারায় বিজেপি। তাই লড়াই এবার হাড্ডাহাড্ডি।

একদিকে, তৃণমূলের হেভিওয়েট প্রদীপ সরকার।বিপক্ষে বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়এবং সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের রীতা শর্মা

ত্রিমুখী এই লড়াই হবে আগামী ১ এপ্রিল, দ্বিতীয় দফায়।

from home https://ift.tt/3rMV1Er

Stay Conneted