<p style="text-align: justify;">নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার থেকে তিনি প্রচারে নামতে পারেন। এদিকে, প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুনের বিজেপিতে যোগদান ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজার পারদ।</p> <p style="text-align: justify;">রবিবারের আলোচনাতেও সংযুক্ত মোর্চার আসন বণ্টন নিয়ে জট কাটল না। এদিন প্রথমে সিপিএমের সঙ্গে বৈঠক করে কংগ্রেস। সূত্রের খবর, অধীর চৌধুরী জানিয়েছেন, আইএসএফকে তিনটি আসন ছাড়া নিয়ে জট রয়েছে।</p> <p style="text-align: justify;">এরপরই প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি বৈঠক করে। ঠিক হয়েছে, গতবারের ২৩ জন বিধায়কের মধ্যে ২১ জনই এবারও টিকিট পাচ্ছেন। এদিকে, বৈঠকের পরই যে ৮২টি আসনে কংগ্রেস লড়াই করবে তার নাম ঘোষণা করে কংগ্রেস।</p>
from home https://ift.tt/30jRRfh
