West Bengal Election 2021 Live Updates: আজ ২৩৪টি আসনে বিজেপির প্রার্থী তালিকাপ্রকাশের সম্ভাবনা

<p>নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।&nbsp;যা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে হামলা চালানো হয়েছে। বিজেপির দাবি, গোটাটাই সহানুভূতি আদায়ের চেষ্টা। এই টানাপোড়েনের আঁচ এবার পড়ল দেওয়াল লিখনেও। এগরার মহকুমার বিভিন্ন এলাকায় চোখে পড়ছে এই দেওয়াল লিখন। বিজেপির তরফে লেখা হয়েছে, &lsquo;খেলা তো হবেই, কিন্তু, খেলতে পারবেন তো?&rsquo;<br />নন্দীগ্রামের রেয়াপাড়ায়, মুখ্যমন্ত্রীর ভাড়া বাড়ির এলাকাতেও বিজেপির তরফে একই ধরনের দেওয়াল লেখা হয়েছে। পাল্টা, তৃণমূলের তরফে দেওয়াল লেখা হয়েছে, &lsquo;খেলা হবে, ভাঙা পায়েই খেলা হবে...&rsquo;</p> <p>এই প্রেক্ষাপটেই শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন পেশের আগে হলদিয়ার সভায় তিনি বলেন, মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন।&nbsp;বুধবার, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন পরে, শুক্রবার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তাঁরই পুরনো সৈনিক। তার আগে, এদিন হলদিয়ার মঞ্জুশ্রীর ক্ষুদিরাম মোড়ে জনসভা করেন তিনি। সেখান থেকেই পুরনো অস্ত্রে তৃণমূলকে আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।</p> <p>নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল।&nbsp;তার আগে, রণভূমিতে অবতীর্ণ হয়ে গণআবেগের রথ ছোটালেন যোদ্ধারা। বুধবার মনোনয়ন পেশের দিন সাতটি মন্দিরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন পেশের আগে মন্দিরে যান শুভেন্দুও।&nbsp;</p>

from home https://ift.tt/2PO8UEj

Stay Conneted