<p>ব্রিগেডের পর ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ব্রিগেডের পর ১৮ মার্চ পুরুলিয়াতে (Purulia) তাঁর জনসভার দিন স্থির হয়েছে। ২০ মার্চ কাঁথি (Contai) এবং ২১ মার্চ বাঁকুড়াতে (Bankura) জনসভা করবেন তিনি, খবর বিজেপি (BJP) সূত্রে। প্রথম দু’দফা ভোটের কাছাকাছি জায়গাতেই জনসভার দিনস্থির করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, আগামীকাল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বাংলায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসবে।</p>
from home https://ift.tt/3vjhrQ4
