Bangladesh Coronavirus Lockdown: ছাড় জরুরি পরিষেবাকে, বাংলাদেশ লকডাউনের খুঁটিনাটি

ঢাকা:  করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পূর্ব ঘোষণামতো সোমবার থেকে বাংলাদেশে চালু হয়েছে সাতদিন-ব্যাপী লকডাউন।

গত কয়েকদিন ধরেই বাংলাদেশে দৈনিক সংক্রমণের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাই পরিস্থিতি বিচার করে করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ঢেউ সামলাতে সোমবার থেকে সপ্তাহব্যাপী লকডাউন জারি করার সিদ্ধান্ত নেয় সেদেশের প্রশাসন।

আজ থেকেই চালু হয়েছে ওই লকডাউন। লকডাউনের ফলে বন্ধ যাবতীয় গণ-পরিবহণ পরিষেবা। অনেকেই কর্মসূত্রে রাজধানী ঢাকা ও বিভিন্ন বড় শহরে থাকেন। গতকাল দেখা যায়, তাঁরা বাস, ট্রেন ও ফেরি করে বাড়ি ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন:

<a href="https://ift.tt/2PCEHsf Coronavirus Lockdown ঊর্ধ্বমুখী সংক্রমণ-মৃত্যু, ফের লকডাউন বাংলাদেশে

রবিবার বিকেলে বাংলাদেশ প্রশাসনের তরফে ১১-দফা নির্দেশিকা জারি করা হয়। গেজেট নোটিফিকেশনের মাধ্য়মে ওই নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে--

লকডাউনে যাবতীয় গণ-পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে। এই তালিকায় রয়েছে সড়ক, রেল, জল ও আন্তর্দেশীয় বিমান পরিবহণ।

লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবা, পণ্য পরিবহণ, উৎপাদন, আন্তর্জাতিক বিমান চলাচল।

লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবা প্রদানকারী দফতর, কর্মী ও গাড়িকে।

আইনরক্ষক, ত্রাণবণ্টন, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, জল, গ্যাস, দমকল, বন্দর পরিষেবা, টেলিফোন ও ডাক বিভাগকেও এই লকডাউনের আওতা থেকে বাদ।

সকল সরকারি, বেসরকারি, স্বশাসিত দফতর এবং আদালতের দৈনিক কাজ সীমিত সংখ্যক কর্মচারীদের নিয়ে চালু থাকবে।

রেস্তোরাঁয় বসে খাওয়া বন্ধ থাকবে। তবে, খাবার কিনে বাড়ি নিয়ে যাওয়া বা অনলাইনে খাবার সরবরাহ চালু থাকবে।

শপিং মল সহ যাবতীয় দোকান বন্ধ থাকবে। তবে, যাবতীয় স্বাস্থ্য নির্দেশিকা মেনে দোকানগুলি পাইকারি বা অনলাইন পরিষেবা দিতে পারবে।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যপণ্য সহ রান্নায় ব্যবহৃত জিনিসপত্র খোলা জায়গায় বিক্রি করা সম্ভব হবে।

ব্যাঙ্ক পরিষেবা চালু থাকলেও, তা হবে সীমিত। এই মর্মে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজ পরিষেবা সম্পর্কিত বিস্তারিত তথ্য ঘোষণা করবে।

ঢাকা ও বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল গঠন করবে সশস্ত্র বাহিনী। নির্দেশিকা যাতে যথাযথ কার্যকর এবং পালন করা হয়, তা নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে, আইনরক্ষকরা দেশের সব প্রান্তে নিয়মিত প্যাট্রলিং করবে।

গেজেটে বলা হয়েছে, নির্দেশিকা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

from coronavirus https://ift.tt/3wuFkEX

Stay Conneted