Coronavirus in Bengal: ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৭৪, রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা
কলকাতা:  রাজ্যে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ফের হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৭৪, মৃত ২। শুধুমাত্র কলকাতায় আক্রান্ত ৩৯৯ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩৪৪ জন।
রাজনৈতিক উত্তাপ থেকে তাপমাত্রার পারদ, সবই ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা। ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের গ্রাফ।
এই পরিস্থিতিতে, ভ্যাকসিনে জোর দেওয়ার কথা বলছে রাজ্য সরকার। সূত্রের খবর, সরকারি হাসপাতালের পাশাপাশি, ১ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা ভাব হচ্ছে  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও।
ভোটের মরসুমে রাজনৈতিক মিটিং-মিছিলে অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে করোনা বিধি। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১২৭৪। শুধুমাত্র কলকাতায় আক্রান্ত ৩৯৯ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩৪৪ জন।
মঙ্গলবার গোটা রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৬২৮। সোমবার সংখ্যাটা ছিল, ৬৩৯। রবিবার ছিল ৮২৭।
ভ্যাকসিনে গুরুত্বের পাশাপাশি, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারেও জোর দিচ্ছে সরকার। মাইক্রো কনটেনমেন্ট জোনের কথাও ভাবা হচ্ছে।
পাশাপাশি, আক্রান্ত ব্যক্তি কোথা থেকে সংক্রমিত হলেন, তারও উৎস খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
from coronavirus https://ift.tt/3sV8afz
Stay Conneted