Coronavirus India Updates: ২৪ ঘণ্টায় লাখ ছাড়াল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্য়া, মৃত্যু ৪৭৮ জনের

<p style="text-align: justify;">নয়াদিল্লি: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। গতকালের তুলনায় এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ হাজার। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা। এর আগে ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। যা গতকালের তুলনায় কম। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। &nbsp;</p> <p style="text-align: justify;">দেশে এখনও পর্যন্ত&nbsp; করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের।&nbsp; আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬।&nbsp;</p> <p style="text-align: justify;">গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৩। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ২৪৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ হাজার ৮৪৭ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬০ হাজার ৪৮ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।&nbsp; দেশে সুস্থতার হার ৯২ দশমিক ৮০ শতাংশ।</p>

from coronavirus https://ift.tt/3rJUToA

Stay Conneted