নয়াদিল্লি: সর্বকালীন উচ্চতায় ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪-ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। এই সময়ে মারা গিয়েছেন ৬৩০ জন।

স্বাস্থ্যমন্ত্রকের মতে, বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মারা গেছেন ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জন। করোনাকে জয় করেছেন ১ কোটি ১৭ লক্ষ ৯২ হাজার ১৩৫ জন।

এছাড়া, দেশে করোনা টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৮ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৪৭৪ জনের।

from coronavirus https://ift.tt/3sVwNsg