Katrina Kaif Corona positive: এবার করোনা আক্রান্ত ক্যাটরিনা কইফ

মুম্বই: একের পর করোনার থাবায় কার্যত বিপর্যস্ত বলিউড। ভিকি কৌশল, গোবিন্দ, ভূমি পেডনেকর, অক্ষয়কুমারের পর এবার করোনা এবার কোভিড পজিটিভ হলেন ক্যাটরিনা কইফ।

গতকালই করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা। এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে ভিকি লেখেন, “সব ধরনের সাবাধানতা এবং সুরক্ষা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত কোভিড ১৯ পজিটিভ আমি। প্রয়োজনীয় সব নিয়মবিধি মেনে চলছি। আপাতত হোম কোয়ারান্টিনে আছি। আমার চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেম তাঁদের নমুনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করব। সাবধানে থাকুন এবং সুরক্ষিত থাকুন।“

আজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা পজিটিভ হওয়ার কথা লেখেন ক্যাটরিনা। তিনি লিখেছেন, 'আমি করোনা আক্রান্ত। আইসোলেশনে আছি। সমস্তরকম নিয়মবিধি মেনে চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা দয়া করে একবার করোনা পরীক্ষা করিয়ে নেবেন। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'

বলিউডে করোনা নিয়ে উদ্বেগের ছায়া। ভিকি কৌশল ছাড়াও গতকালই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। এবার বলিউডের করোনা আক্রান্তদের তালিকায় যোগ হল ভিকি এবং ভূমির নাম। গতকালই অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। অক্ষয় কুমারের পর তারকার ছবি রাম সেতুর শ্যুটিংয়ে জড়িত আরও ৪৫ জন করোনা আক্রান্ত। ৩ দিন আগেই আলিয়া ভট্টের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।

করোনা আক্রান্ত হওয়ার পর ভূমি পেডনেকর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমি কোভিড-১৯ পজিটিভ। সমান্য উপসর্গ আছে। তবে আমি ঠিক আছি। আইসোলেশনে রয়েছি। আমার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গাইডলাইন মেনে চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছি। বর্তমান পরিস্থিতিকে একেবারেই হালকাভাবে নেবেন না। সবরকম নিয়ম মেনে চলুন। মাস্ক পরুন। হাত ধুতে থাকুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।'

from coronavirus https://ift.tt/3mn8O2N

Stay Conneted