Nitish Rana tests Positive: করোনা আক্রান্ত নীতীশ রানা ! আইপিএল শুরুর আগে বড় ধাক্কা নাইটদের

<p style="text-align: justify;"><strong>মুম্বই: </strong>টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি ৷ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাই এখন জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন ৷ পশ্চিমবঙ্গ, তামিলনাডু-সহ বিভিন্ন রাজ্যে ভোট থাকলেও আইপিএল শুরুর অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু এর মধ্যেই চিন্তা বাড়াচ্ছে একটি খবর ৷ করোনায় আক্রান্ত কেকেআরের ব্যাটসম্যান নীতীশ রানা ৷ করোনা পরিস্থিতিতে দেশের মাটিতে আইপিএল কতটা সফলভাবে আয়োজন সম্ভব ৷ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷</p> <p style="text-align: justify;">যদিও কেকেআর ফ্র্যাঞ্চাইজি বা আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নীতীশ রানার কোভিড পজিটিভ নিয়ে কোনও কিছু জানানো হয়নি ৷ সূত্রের&nbsp; খবর, করোনা আক্রান্ত নীতীশ রানাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোভিড ১৯-এর মৃদু সংক্রমণ থাকায় কেকেআর ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, কিছুদিন আগেই গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন রানা ৷ এরপরই তিনি মুম্বইয়ে কেকেআর শিবিরের সঙ্গে যোগ দেন ৷</p> <p style="text-align: justify;">বর্তমানে নীতীশ রানাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ কেকেআর তারকার শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা ৷ আগামী দু&rsquo;সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে রানাকে ৷ তাই টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে রানাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি কেকেআরের ৷</p>

from coronavirus https://ift.tt/3diwCk4

Stay Conneted