নয়াদিল্লি: দেশে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। প্রতিদিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড হচ্ছে। এমনকী, বিশ্বেও সর্বকালীন রেকর্ড গড়ছে করোনাভাইরাস।

এই পরিস্থিতিতে 'মন কি বাত' অনুষ্ঠানে করোনা মোকাবিলার কথা উঠে এল নরেন্দ্র মোদির বক্তব্যে। প্রধানমন্ত্রীর মতে, এটা দেশবাসীর কাছে ধৈর্য্যের পরীক্ষা।

মোদি বলেন, ‘করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই জিততেই হবে।

দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যগুলিকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, রাজ্যগুলিকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করতে হবে।

করোনাকে ভয় না পেয়ে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেন মোদি। বলেন, ‘ভয় পাবেন না, সচেতন থাকুন, বিশেষজ্ঞদের কথা মেনে চলুন।’

তিনি জানিয়ে দেন, ‘বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশ।’

from coronavirus https://ift.tt/3sQVdCi