<p> কলকাতা : সংসদের বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সঙ্কটের এই সময়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।</p> <p>চিঠিতে তিনি লিখেছেন, ‘দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সঙ্কটের সময় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সাংসদরা তাঁদের নিজ নিজ এলাকার পরিস্থিতি নিয়ে তুলে ধরার পর, কীভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, তার একটি রূপরেখা তৈরি করা দরকার’।</p> <p>বর্তমানে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ দেশে ত্রাসের সঞ্চার করেছে। কোনও কোনও রাজ্যে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরফলে প্রবল চাপ পড়েছে স্বাস্থ্য পরিকাঠামোয়। হাসপাতালে বেড না পাওয়া, অক্সিজেন ও ওষুধের অভাবের অভিযোগও উঠে আসছে। দেশের করোনাজনিত এই পরিস্থিতির কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছেন।</p> <p> </p>
from coronavirus https://ift.tt/2RBivzk
