Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে অক্সিজেনের অভাবে ১১ করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু

<p>তিরুপতি : অন্ধ্রপ্রদেশে অক্সিজেনের অভাবে ১১ জন করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু। এই ঘটনা ঘটেছে তিরুপতির রুইয়া হাসপাতালে। হাসপাতালে অক্সিজেন রিলোডে পাঁচ মিনিট দেরি হওয়ায় ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। চিত্তুরের জেলাশাসক জানিয়েছেন মৃত্যুর পিছনে অক্সিজেনের চাপ কমে যাওয়াই কারণ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।</p> <p>চিত্তুরের জেলাশাসক এম হরি নারায়ণ বলেছেন, &nbsp;যে ১১ করোনা আক্রান্ত মারা গিয়েছেন, তাঁরা অক্সিজেন সাপোর্টে ছিলেন। তবে অন্য রোগীদের বাঁচানো সম্ভব হয়েছে। ওই হাসপাতালে প্রায় ১,০০০ কোভিড রোগী চিকিৎসাধীন।</p> <p>আধিকারিকরা জানিয়েছেন, অক্সিজেনের চাপ রাত সাড়ে আটটা নাগাদ নামতে শুরু করে এবং সরবরাহ পুরোপুরি চালু হওয়ার আগে &nbsp;কয়েক মিনিটের মধ্যে ওই রোগীদের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতদের পরিবারের লোকজন কোভিড আইসিইউ-তে ভাঙচুর চালায়। এতে বেশ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। ওষুধ ও ইঞ্জেকশন সহ উল্টে পড়ে টেবিল। আধিকারিকরা জানিয়েছেন, নিরাপত্তার আশঙ্কায় চিকিৎসক ও নার্সরা আইসিইউ ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।</p>

from coronavirus https://ift.tt/3bi5Bx8

Stay Conneted