মুম্বই: এবার করোনা ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। এদিন বিরুষ্কা জানান, ২ কোটি টাকা সাহায্য করতে চলেছেন তাঁরা। করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে ৭ কোটি টাকা সাহায্য করার জন্য ত্রাণ তহবিল তৈরি করেছেন তাঁরা।

দেশজুড়ে আছড়ে পড়েছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। সোনু সুদ ছাড়াও এই তালিকায় আছেন অক্ষয় কুমার, সুস্মিতা সেনের মতো তারকারা।

এদিন একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, সারা দেশ কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে। অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। মানুষের এই দুর্দশা কষ্ট দিচ্ছে আমাকে। তাই বিরাট এবং আমি একটি করোনা ত্রাণে নতুন উদ্যোগ নিয়েছি।

[tw]https://twitter.com/AnushkaSharma/status/1390531943653986304[/tw]

নিজের ট্যুইটার পোস্টে তাঁদের এই কাজে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিরাট কোহলি। ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন অনুষ্কা এবং আমি কোভিড ১৯ এর জন্য একটি ত্রাণ তহবিল তৈরি করেছি। আপনাদের সহযোগিতা পেলে ধন্য মনে করবে। সবাই এগিয়ে আসুন আমাদের চারপাশে যাঁদের সাহায্য দরকার তাঁদের পাশে দাঁড়ান। আমি সবাইকে এই উদ্যোগে সামিল হওয়ার আর্জি জানাচ্ছি।

[tw]https://twitter.com/imVkohli/status/1390532345753522180[/tw]

এদিকে ভয়ঙ্কর করোনার ধাক্কায় ফের দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড। আবার চার লক্ষের গন্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজার ছুঁইছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। বৃহস্পতিবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের। বৃহস্পতিবার একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯৮০। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৭৮০।

from coronavirus https://ift.tt/3etG46i