করোনার থাবা ফুটবলেও, এএফসি কাপ খেলতে মলদ্বীপ যাচ্ছে না এটিকে মোহনবাগান

<p>কলকাতা: এএফসি কাপ খেলতে মলদ্বীপ যাচ্ছে না এটিকে মোহনবাগান।আগামীকালই মলদ্বীপ রওনা হওয়ার কথা ছিল বাগানের। ২ ফুটবলার-সহ ৩ জন সংক্রমিত হওয়ায় সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানা গেছে।চিঠি দিয়ে এএফসি-কে জানাচ্ছেন এটিকে মোহনবাগান কর্তারা।</p> <p>উল্লেখ্য, &nbsp;&nbsp;ক্রিকেটের পর এবার করোনা-বিদ্ধ ভারতীয় ফুটবল। এবার করোনা আক্রান্ত হয়েছেন এটিকে মোহনবাগানের ২ ফুটবলার। কোভিড পজিটিভ হয়েছেন প্রবীর দাস ও শেখ সাহিল। আক্রান্ত ক্লাবের এক কোচিং স্টাফও। সোমবারই এএফসি কাপ খেলতে মালদ্বীপ উড়ে যাওয়ার কথা গোটা দলের। তার আগেই করোনা সংক্রমণ রীতিমত চিন্তা বাড়ায় বাগান কর্তৃপক্ষের।</p> <p>এর আগে, করোনার কারণে এবারের টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ স্থগিত হয়ে গিয়েছে।&nbsp;</p>

from coronavirus https://ift.tt/2QVS9br

Stay Conneted