বেলুড় শিল্পমন্দিরে সেফ হোম চালুর সিদ্ধান্ত রামকৃষ্ণ মিশন সারদা পীঠের

হাওড়া: বেলাগাম করোনা সংক্রমণের জেরে বাড়ছে বেড-সঙ্কট। এই পরিস্থিতিতে বেলুড় শিল্পমন্দিরে সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন সারদা পীঠ। ৫০ বেডের এই সেফ হোমে থাকতে পারবেন উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ থাকা করোনা রোগীরা।

করোনা আবহে আপাতত বন্ধ বেলুড় শিল্পমন্দির। সেই কারণেই আগামী ৬ মাসের জন্য পলিটেকনিক কলেজ ক্যাম্পাস চত্বরে সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবক হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের কাছে আবেদন জানানো হয়েছে।

from coronavirus https://ift.tt/2RyqixQ

Stay Conneted