২ থেকে ১৮ বছর বয়সীদের পরীক্ষামূলকভাবে কোভ্যাকসিন প্রয়োগের অনুমোদন বিশেষজ্ঞদের

নয়াদিল্লি: ২ থেকে ১৮ বছর বয়সীদের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারে ভারত বায়েটেক। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ২ থেকে ১৮ বছর বয়স বিভাগে ট্রায়াল শুরু করা যেতে পারে বলে মনে করছেন একাংশের বিশেষজ্ঞরা।

দেশে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন। তার জেরে শিশুদের জন্য ভ্যাকসিনের চাহিদা বাড়ছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এরপরই ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করার অনুমতি পেয়েছে ভারত বায়োটেক।

জানা গিয়েছে, দেশের ৫২৫টি জায়গায় এই ক্লিনিক্যাল ট্রায়াল হবে। পাটনা এবং দিল্লির এইমস সহ নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স। গতকাল, মঙ্গলবার হায়দরাবাদে ভারত বায়োটেকের সঙ্গে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা বৈঠকে বসেন। বৈঠক শেষে তারা ২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেন।

সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়সে বিভাগে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক। মঙ্গলবারের বৈঠকের পর সব রকম নিয়ম মেনে ২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর আগে ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিল ভারত বায়োটেক। কীভাবে এই কাজ হবে তার প্রটোকল জানাতে বলা হয়েছিল সংস্থাকে। উল্লেখ্য, আইসিএমআর-এর সহযোগিতায় ভারত বায়োটেকে তৈরি করছে কোভ্যাকসিন। গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই সংস্থা।

from coronavirus https://ift.tt/3eGRV0W

Stay Conneted