নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আবারও ২ লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও আজও ৪ হাজার ছুঁইছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন।

মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জনের।

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছেন।

from coronavirus https://ift.tt/3p211ZG