নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৪৫ দিনের নিরিখে সর্বনিম্ন। তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। শনিবারও তা সাড়ে ৩ হাজারের বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ২৪৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৫১২।

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ৬০১।

from coronavirus https://ift.tt/2TlWpBD