নয়াদিল্লি: রবিবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ভারতে এখনও বেলাগাম করোনা পরিস্থিতি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন।

রবিবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬৮৯। শনিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৫২৩ জনের।

ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪।

দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৩২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯২ জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬৯ জনের। দিল্লিতে একদিনে মৃত্যুর সংখ্যা ৪০৭।

এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় আবারও ভারতের পাশে ব্রিটেন। অতিরিক্ত এক হাজার ভেন্টিলেটর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

আইপিএলে খেলা অস্ট্রেলিয় ক্রিকেটার প্যাট কামিন্সের পর এবার ভারতকে করোনা পরিস্থিতি মোকাবিলায় ৫০ হাজার ডলার দিল অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড।

করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট অথবা ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া রাজ্যে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল পঞ্জাব সরকার।

ভারতের পাশাপাশি বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ লক্ষ ৯৮ হাজার ৩৯৭ জনের। আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৪৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮ কোটি ৯২ লক্ষ ৮৪ হাজার ২১৬ জন।

from coronavirus https://ift.tt/3ufe2km