ঋত্বিক মণ্ডল ও সৌমিত্র রায়, কলকাতা: বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা। অক্সিজেনের জন্য আকুতি। প্রিয়জনের শরীরে অক্সিজেনের যোগান দিতে পরিবারের হন্যে হয়ে ঘোরা।

দেশজোড়া এই অক্সিজেন সঙ্কটের মধ্যে বৃহস্পতিবার চিন থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল ৪৩০ টি অক্সিজেন কনসেনট্রেটর।

জরুরি ভিত্তিতে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হাতে-হাত মিলিয়ে কনসেনট্রেটরগুলি গাড়িতে তোলেন কাস্টমস ও বিমানবন্দরের কর্মীরা।

কাস্টমস আধিকারিক সুজিত চক্রবর্তী বলেন, কনসেনট্রেটর বাতাস থেকে অক্সিজেন তৈরি করে। গত সপ্তাহেও এসেছিল। আজকে যেগুলো এসেছে সেগুলো আইটিসি এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনকে পাঠানো হচ্ছে।

অক্সিজেন কনসেনট্রেটর একটি বৈদ্যুতিন যন্ত্র। যা নিজে থেকেই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অক্সিজেন তৈরি করতে সক্ষম।

চিকিৎসকরা মনে করছেন, করোনা কালে অক্সিজেনের যোগান নিয়ে দুর্ভোগ কমাবে অক্সিজেন কনসেনট্রেটর। তবে তা ব্যবহার করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ মতো।

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, অক্সিজেন কনসেনট্রেটর কার্যকর হতে পারে কীভাবে, হোম আইসোলেশনে যাঁরা রয়েছেন তাঁরাও এটি ব্যবহার করে সাময়িক উপকার পেলেও বিশেষজ্ঞের পরামর্শ মেনে এটি ব্যবহার করতে হবে।

সূত্রের খবর, চিন থেকে প্রায় দু’হাজার কনসেনট্রেটর কিনেছে ভারত। গত সপ্তাহে এসেছে বেশ কিছু কনসেনট্রেটর।

প্রায় সাড়ে চারশো যন্ত্র এল এদিন। যন্ত্রগুলি তুলে দেওয়া হয়েছে কলকাতা পুরসভা সহ একাধিক বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে।

from coronavirus https://ift.tt/3usfVu4