Covid-19 Cases in India: ফের চার লক্ষের গণ্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা, রেকর্ড মৃত্যু গত ২৪ ঘণ্টায়

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারত। দৈনিক মৃত্যু পেরোল চার হাজারের গণ্ডি। সংক্রমণ সামান্য কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা আজও চার লক্ষের বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন।  শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫।  বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের।

ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬।
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১২ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৮৯৮ জনের। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯২ জনের।

from coronavirus https://ift.tt/3b7DnoI

Stay Conneted