Hospital Oxygen Crisis:  চরম অক্সিজেন সঙ্কটে কলকাতার মাড়োয়ারি হাসপাতাল, সাহায্যের আশ্বাস রাজ্যের

কলকাতা: এবার অক্সিজেন সঙ্কট কলকাতার হাসপাতালে। উত্তর কলকাতার মাড়োয়ারি হাসপাতালে চরম অক্সিজেন সঙ্কট বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে সহায়তা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে ৮০ জন কোভিড রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে। এঁদের মধ্যে ৭০ জনের নিরবিচ্ছিন্ন অক্সিজেন লাগছে। ফলে, হাসপাতালে দৈনিক ১৬০-১৮০ সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা তিন সরবরাহকারীর থেকে অক্সিজেন পেয়ে থাকে। সম্প্রতি, এক ভেন্ডর জানিয়েছে, তাদের একাধিক কর্মী কোভিড আক্রান্ত হওয়ায় সাপ্লাই ঠিকভাবে দিতে পারবে না।

হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, বাকি সরবরাহকারীরা কোনও নিশ্চয়তা দিতে পারছেন না। দুই ভেন্ডর জানিয়েছে, অনিয়মিতভাবে দিতে পারবে তারা। কতটা দিতে পারবে সেই নিয়েও নিশ্চয়তাও দিতে পারেনি।

হাসপাতালের দাবি, এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করা হয়। হাসপাতালের প্রশাসক সঞ্জীব শর্মা জানান,  অক্সিজেনের জন্য রাজ্য স্বাস্থ্য দফতরে আবেদন করা হলে সেখান থেকে  আশ্বাস মিলেছে।

from coronavirus https://ift.tt/3nWpm2f

Stay Conneted