India Coronavirus Updates:  দৈনিক আক্রান্তের সংখ্যা গত দেড়মাসে সর্বনিম্ন, কমেছে দৈনিক মৃত্যুও

নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে পরপর চারদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমিতের সংখ্যা গত দেড়মাসে সর্বনিম্ন। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন।

মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪ জন।  দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজার ৯২।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের।  এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ১০০।

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৩৪২ জন।  গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ২২।

from coronavirus https://ift.tt/3i5L7vC

Stay Conneted