India on Corona Vaccination : তৃতীয় দফায় ইতিমধ্যেই ৪ লক্ষর বেশি মানুষকে টিকাকরণ, জানাল কেন্দ্র

<p>নিউ দিল্লি : শনিবার থেকে তৃতীয় দফায় টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই চার লক্ষর বেশি মানুষ টিকা নিয়েছেন। আজ এক বিবৃতিতে একথা জানাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, এই দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা দেওয়া হচ্ছে। &nbsp;</p> <p>সরকারের তরফে জানানো হয়েছে, ৩ মে পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ লক্ষ ৬ হাজার ৩৩৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।</p> <p>স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ছত্তিশগড়ে ১ হাজার ২৫ জনকে, দিল্লিতে ৪০ হাজার ২৮ জনকে, গুজরাটে ১ লক্ষ ৮ হাজার ১৯১ জনকে, হরিয়ানায় ৫৫ হাজার ৫৬৫ জনকে, জম্মু ও কাশ্মীরে ৫ হাজার ৫৮৭ জনকে, কর্ণাটকে ২ হাজার ৩৫৩ জনকে, মহারাষ্ট্রে ৭৩ হাজার ৭১৪ জনকে, ওড়িশায় ৬ হাজার ৮০২ জনকে, পঞ্জাবে ৬৩৫ জনকে, রাজস্থানে ৭৬ হাজার ১৫১ জনকে, তামিলনাড়ুতে ২ হাজার ৭৪৪ জনকে এবং উত্তরপ্রদেশে ৩৩ হাজার ৫৪৪ জনকে টিকা দেওয়া হয়েছে।&nbsp;</p> <p>এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৭টা পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি রাজ্য ৬৬.৯৪ শতাংশ ডোজ দিয়েছে।</p>

from coronavirus https://ift.tt/3xKdTaH

Stay Conneted