<p>নিউ দিল্লি : ভ্যাকসিনের অভাবে বিভিন্ন রাজ্যে থমকে রয়েছে টিকাকরণ প্রক্রিয়া। চাহিদা অনুযায়ী জোগান এই মুহূর্তে নেই। এই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন তৈরির ফর্মুলা শেয়ারের আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আবেদন জানিয়ে চিঠি লিখেছেন তিনি। </p> <p>এর পাশাপাশি তিনি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন, যাতে অন্যান্য সংস্থাকে ভ্যাকসিনের ডোজ তৈরির অনুমতি দেওয়া হয়। তাহলেই একমাত্র চাহিদা পূরণ সম্ভব হবে।</p> <p>এই মুহূর্তে ভারতে দুটি ভ্যাকসিন রয়েছে। একটি কোভিশিল্ড এবং অপরটি কোভ্যাকসিন। কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইন্সটিটিউট এবং কোভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। কিন্তু, এই মুহূর্তে এই দুই সংস্থা দেশে চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছে না। এদিকে রাশিয়ার স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু, তা এখনও বাজারে আসেনি। এই ভ্যাকসিন তৈরি করবে পাঁচটি সংস্থা।</p> <p>সবিস্তারে পরে... </p>
from coronavirus https://ift.tt/3vWI5xt
