কলকাতা: রাজ্যে কার্যত লকডাউনে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো দোকানগুলি খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। সেইসঙ্গে তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজে ছাড় দেওয়া হল। টিকাকরণের পর নির্মাণ শিল্পের কর্মীদের কাজে অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ১৫ মে রাজ্যে বিধিনিষেধে আরও কড়াকড়ি করা হয়। তা কার্যত লকডাউন। এরপর এই লকডাউনের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। প্রথম দফায় ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছিল নবান্ন। এরপর তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়।তবে মুখ্য়মন্ত্রীর বক্তব্য, এটাকে লকডাউন বলা উচিত না। এগুলো বিধি নিষেধ।

বিস্তারিত আসছে...

from coronavirus https://ift.tt/3vBjnmA