Meera Bhattacharya Hospitalised: প্যানিক অ্যাটাক, ফের হাসপাতালে ভর্তি হলেন মীরা ভট্টাচার্য

<p>কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যের পর এবার হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। সূত্রের খবর, প্যানিক অ্যাটাকের কারণেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন। তিনি গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। &nbsp;</p> <p>আজ সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আচমকা শারীরিক অবস্থার অবনতি। তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্&zwj;সকরা। সূত্রের খবর, গতকাল রাত থেকে অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮২ হয়ে যায়। &nbsp;বেড়ে যায় শ্বাসকষ্ট। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আর বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্&zwj;সকরা। ডাকা হয় অ্যাম্বুল্যান্স।&nbsp;</p> <p>তাঁকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে। ৩১৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিত্&zwj;সা করা হচ্ছিল। কিন্তু আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিত্&zwj;সকরা আর তাঁকে বাড়িতে রেখে চিকিত্&zwj;সার ঝুঁকি নিলেন না।&nbsp;</p> <p>উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্&zwj;সায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে. &nbsp;তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। &nbsp;দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। &nbsp;</p>

from coronavirus https://ift.tt/2RC0od5

Stay Conneted