Oxygen Shortage Death অক্সিজেনের অভাবে বিদ্যাসাগর হাসপাতালে রোগীমৃত্যুর অভিযোগ

কলকাতা: বিদ্যাসাগর হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ।  গতকাল ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অক্সিজেন না মেলায় মৃত্যু হয়েছে ওই রোগীর।

এই ঘটনায় সামনে এসেছে বিদ্যাসাগর হাসপাতালের এক অভিনব সঙ্কট।  হাসপাতালে মজুত অনেক অক্সিজেন সিলিন্ডার। কিন্তু ফ্লো মিটার না থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে খবর।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গতকাল ২০টি ফ্লো মিটারের বরাত দেওয়া হয়। কিন্তু তা এখনও হাতে আসেনি। ফ্লো মিটার অক্সিজেন সরবরাহের মাত্রা নিয়ন্ত্রণ করে। তা না থাকায় অক্সিজেন ব্যবহার করা যাচ্ছে না বলে সাফাই কর্তৃপক্ষের।

এদিনই অন্ধ্রপ্রদেশেও অক্সিজেনের অভাবে ১১ জন করোনা রোগীর মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে তিরুপতির রুইয়া হাসপাতালে।

হাসপাতালে অক্সিজেন রিলোডে পাঁচ মিনিট দেরি হওয়ায় ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। চিত্তুরের জেলাশাসক জানিয়েছেন, মৃত্যুর পিছনে অক্সিজেনের চাপ কমে যাওয়াই কারণ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

গতকাল, অক্সিজেন সঙ্কটের জেরে নিউটাউনের ওহিও হাসপাতালে বন্ধ হয়ে যায় রোগী ভর্তি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সংস্থা প্রতিদিন ২৫০ সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করত। কিন্তু, তারা আর দিতে পারছে না। এই পরিস্থিতিতে নতুন করে রোগী ভর্তি বন্ধ করে দেয় ওহিও হাসপাতাল।

গত ৮ তারিখ, অক্সিজেনের অভাবে করোনা রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার বেঁধে যায়। হাসপাতাল ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।

মৃতের পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবেই রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরই হাসপাতাল ভাঙচুর করে মৃতের আত্মীয়রা। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

করোনা আবহে বাড়ছে অক্সিজেনের চাহিদা। পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বারুইপুর মহকুমা হাসপাতালে ২টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

সম্প্রতি বারুইপুর মহকুমা হাসপাতালে তৈরি হয় ১০০ বেডের কোভিড হাসপাতাল। এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ওই হাসপাতালে বসানো হচ্ছে দু’ দুটি অক্সিজেন প্ল্যান্ট।

সপ্তাহ দুয়েকের মধ্যে এখান থেকে অক্সিজেন সরবরাহ চালু করে দেওয়া যাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে মিটবে অক্সিজেনের ঘাটতি।

from coronavirus https://ift.tt/3odK2mM

Stay Conneted