SC on COWIN Registration: কোউইন অ্যাপে বাধ্যতামূলক নথিভুক্তিকরণ নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

<p style="text-align: justify;">নয়াদিল্লি: কোভিডের ভ্যাকসিনের জন্য কোউইন অ্যাপে বাধ্যতামূলক নথিভুক্তিকরণ নিয়ে এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কড়া ভাষায় কেন্দ্রকে ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, এর ফলে গ্রামাঞ্চলের মানুষদের সমস্যা হতে পারে। যাঁরা নিয়ম তৈরি করছেন তাঁদের মাটিতে কান থাকা উচিত। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত এদিন বলে, কেন্দ্রের উচিত সারা দেশে কী হচ্ছে দেখা এবং সেই অনুযায়ী নীতি বদল করা।</p> <p style="text-align: justify;">টিকাকরণের জন্য কোউইন অ্যাপে নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এদিন মামলার শুনানিতে শীর্ষ আদালত বলে, দেশের সিংহভাগ মানুষ এখনও স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা নিতে পারেন না। আদালত এদিন বলে, ডিজিটাল ইন্ডিয়া বলে আপনারা চিৎকার করেন। কিন্তু আসল সত্যিটা আপনারা বোঝার চেষ্টা করেন না। সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে এই কথা বলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও এবং এস রবীন্দ্র ভটের বেঞ্চ। একইসঙ্গে প্রযুক্তিগত বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন বিচারপতি।</p> <p style="text-align: justify;">এদিন শুনানিতে আদালত বলে, রেজিস্ট্রেশনের&nbsp; নির্দেশ দেওয়া যেতেই পারে। কিন্তু প্রযুক্তিগত বৈষম্যের প্রশ্নের নিরিখে &nbsp;আপনাদের জবাব কী হবে? কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই সব পরিযায়ী শ্রমিকরা যাঁরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে ফিরছেন। ঝাড়খণ্ডের একজন গরিব শ্রমিক কীভাবে এই সুবিধা পাবেন? &nbsp;কেন্দ্রকে প্রশ্ন করেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।</p>

from coronavirus https://ift.tt/3p4N7G5

Stay Conneted