<p style="text-align: justify;"><strong>কলকাতা :</strong> রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমলেও রাজ্যে মৃত্যুসংখ্যা বজায় রাখল চিন্তার রেশ। গত কয়েকদিনের মতোই দেড়শোর ওপরেই রইল মৃতের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনার কবলে প্রাণ হারিয়েছেন ১৫৭ জন। আর এই সময়পর্বের রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ৫ জন।</p> <p style="text-align: justify;">পজিটিভিটি রেট চিন্তা বজায় রাখলেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৮ জন। একদিনে ২ হাজার ২০৯ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৩৭৬ জন। রাজ্যে ডিসচার্জ রেট ৮৯.১৭ শতাংশ।</p> <p style="text-align: justify;">বিস্তারিত আসছে...</p>
from coronavirus https://ift.tt/3ulauvS
