BHU researchers on Covid19: করোনা ভ্যাকসিনের একটা ডোজই যথেষ্ট! বলছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির গবেষণা

বেনারস: যাঁরা কোভিড থেকে সেরে উঠেছেন, তাঁদের জন্য ভ্যাকসিনের একটা ডোজই যথেষ্ঠ। গবেষণায় অন্তত এমনটাই বলছে। সম্প্রতি বেনারস হিন্দু ইউনিভার্সিটির করা একটি গবেষণায় উঠে এসেছে এমনই একটি চমকপ্রদ তথ্য। সেখানে বলা হয়েছে কোভিড মুক্ত ব্যক্তিদের জন্য করোনা ভ্যাকসিনের দুটো ডোজ প্রয়োজন নেই।

সম্প্রতি দুটি দলে ভাগ করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি গবেষণা কর বেনারস হিন্দু ইউনিভার্সিটি। সেখানে একটি দলে রাখা হয়েছিল কোভিডে আক্রান্ত হননি এমন কয়েকজনকে। অন্যদিকে ছিলেন কোভিড থেকে সেরে উঠেছেন এমন কয়েকজন। বেশ কয়েকদিন ধরে গবেষণা চলে। তাতেই দেখা গিয়েছে, একবার কোভিড থেকে সেরে উঠেছেন এমন ব্য়ক্তিদের টিকার একটা ডোজই কাজ দিয়েছে।

বেনারস হিন্দু ইউনিভার্সিটির জুলজি বিভাগের অধ্যক্ষ জ্ঞানেশ্বর চৌবে সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেই তিনি এই গবেষণার কথা উল্লেখ করে বলেছেন, যাঁরা কোভিড থেকে সেরে উঠেছেন এবং যাঁরা কখনও কোভিড সংক্রমিত হননি, তাঁদের ওপর রিসার্চ করা হয়েছে, দেখা গিয়েছে, সেরে উঠেছেন যাঁরা, তাঁদের ওপর করোনা ভ্যাকসিনের  ১টি ডোজ প্রয়োগের প্রথম সপ্তাহেই অ্যান্টিবডি তৈরি হয়েছে শরীরে।

কখনও কোভিডে সংক্রমিত হননি, এমন মাত্র ৯০ শতাংশ ব্যক্তির প্রথম ডোজ নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে সময় লেগেছে প্রায় ৩-৪ সপ্তাহ। অধ্যক্ষ জানাচ্ছেন এই গবেষণা ভ্যাকসিনের ঘাটতি মেটাতে কিছুচটা সাহায্য করবে। তাঁরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেছেন বলেও জানানো হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির তরফে।

from coronavirus https://ift.tt/34B1QiC

Stay Conneted