<p>কলকাতা: ক্রমেই বেড়ে চলা ভ্যাকসিন-সঙ্কট মেটাতে বাজারে আসছে ভারতে উৎপাদিত দ্বিতীয় ভ্যাকসিন। চলতি বছরের অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হবে উৎপাদন ও মজুত করার কাজ শুরু হবে। ভ্যাকসিন উৎপাদনে লক্ষ্যমাত্রা ৩০ কোটি।</p> <p>জানা গিয়েছে, কানাডার প্রভিডেন্স থেরাপিউটিক নামে একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নতুন ভ্যাকসিন উৎপাদব করবে হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই। কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিনের মতো মৃত অথবা অর্ধমৃত ভাইরাসের দেহ থেকে নয়, সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে ভাইরাসের mRNA-থেকে তৈরি হবে এই নতুন করোনা ভ্যাকসিন। কানাডায় এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। নতুন ভ্যাকসিনের জন্য দেড় হাজার কোটি টাকা অগ্রিম দেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। </p>
from coronavirus https://ift.tt/3fLa7Hd
