নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণ এখনও উদ্বেগজনক। দৈনিক মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যানে ওঠানামা অব্যাহত। একদিন কমে তো পরের দিন বাড়ে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে।

দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার ৮৩২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার ১০২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫।

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লক্ষ ৭৯ হাজার ৮৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৩১ হাজার ৪৫৬।

from coronavirus https://ift.tt/3pdOIt2