নয়াদিল্লি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে, তা আলাদাভাবে জানিয়েছে আইএমএ। তাদের তথ্য অনুসারে দিল্লতেই ১০৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আইএমএ-র তথ্য অনুসারে করোনার দ্বিতীয় ঢেউয়ে নিহত প্রতি দুজন চিকিৎসকের একজন হয় দিল্লি, বিহার, নাহলে উত্তরপ্রদেশের। করোনার দ্বিতীয় ঢেউয়ে নিহত চিকিৎসকদের প্রায় ৪৫ শতাংশই এই তিন রাজ্যে।
গত বছরে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মহামারীর সঙ্গে লড়াইতে প্রায় ১৩০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আইএমএ স্বাস্থ্যক্ষেত্রে হিংসার ঘটনা এড়াতে কঠোর ও কার্যকরী আইন দাবি করে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে। এই প্রসঙ্গে আইএমএ অসমে গত সোমবারের একটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেছে। একজন কোভিড আক্রান্তর মৃত্যুর পর অসমে এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। আইএমএ চিকিৎসক সেউজ কুমারের ওপর এই আক্রমণকে বর্বরোচিত বলে অভিহিত করেছে।

from coronavirus https://ift.tt/3pepPxK