Covid19 Updates : করোনায় আক্রান্তের উপর টিকাকরণ ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সুরক্ষা দেয়, বলছে গবেষণা

<p>নিউ দিল্লি : করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে টিকাকরণের ঝোঁক বেড়েছে মানুষের মধ্যে। এবার টিকাকরণ নিয়ে নয়া গবেষণা সামনে এল। যাতে মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার উৎসাহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, করোনায় আক্রান্তদের উপর টিকাকরণে রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেড়ে যায় যে অন্যান্য ভ্যারিয়েন্ট থেকেও সুরক্ষা মেলে।&nbsp;</p> <p>এনিয়ে আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলে। গবেষকরা কোভিড রোগীর রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন এমন ৬৩ জনের উপর পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় দেখা গিয়েছে, রোগ প্রতিরোধ প্রক্রিয়ায় মেমোরি বি কোষে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা SARS-CoV-2-এর বিরুদ্ধে বেশি কার্যকর। প্রসঙ্গত, এই মেমোরি বি সেল রোগ প্রতিরোধ ক্ষমতার ভাণ্ডার হিসাবে কাজ করে। অর্থাৎ এখানে অ্যান্টিবডি জমা থাকে।</p> <p>&nbsp;</p>

from coronavirus https://ift.tt/3fUU8Fg

Stay Conneted