India Corona Cases, 2 July: দেশে করোনায় মৃতের সংখ্যা পেরোল চার লক্ষ, কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ

নয়াদিল্লি: দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চার লক্ষ পেরোল।  তবে গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬১৭।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১।  এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭।  এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৯ হাজার ৩৮৪।

দেশে করোনার সংক্রমণের হার কিছুটা কমেছে। টানা চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৮,৭৮৬। গত একদিনে মৃতের সংখ্যা ছিল ১০০৫। এর আগে সোমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,১৪৮, মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৭,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ৪৫, ৯৫১।

from coronavirus https://ift.tt/3jwLH6B

Stay Conneted