<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। <br />মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৪৭৭।</p>
from coronavirus https://ift.tt/2TnioJ3
