<p><strong>কলকাতা:</strong> বৃহস্পতিবার ফের বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এদিনে বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫০১ জন। মৃতের সংখ্যা ২৭। </p> <p>অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭৮৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬১ হাজার ৫৮৮।</p>
from coronavirus https://ift.tt/3jwr4aD
