WB Corona Cases: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৮০১, দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও ফের বাড়ল মৃত্যু

<p><strong>কলকাতা:</strong> আজও ৮০০-র কোটাতেই দৈনিক সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮০১ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,১৮,১৮১ জন। ১৮ জুলাই-এর নিরিখে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৩,৯৯৯ জন। গতকালের তুলনায় যা ২২২ কম।&nbsp;</p> <p>সরকারি বুলেটিনের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৮ জনের অর্থাৎ আজ মৃতের সংখ্যা সামান্য বেড়েছে। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ১৭,৯৮৮ জনের।&nbsp;রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৪ শতাংশ। গত ১ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১,০৪২ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৪,৮৬,০৫৯ জন। &nbsp;</p>

from coronavirus https://ift.tt/3iqoT66

Stay Conneted